ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • হঠাৎ অসুস্থ কাজী হায়াতকে হাসপাতালে ভর্তি

     হঠাৎ অসুস্থ কাজী হায়াতকে হাসপাতালে ভর্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত অসুস্থ৷ একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করলেন নির্মাতার পুত্র কাজী মারুফ।

    তিনি জানান, কাজী হায়াতকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার হার্টে ব্লক ধরা পড়ার সন্দেহ করছেন চিকিৎসকরা। এমনটা হলে তাকে রিং পরানো হবে।


    কাজী মারুফ বলেন, 'দেশবাসীর কাছে অনুরোধ যেন প্রতিবারের মতো এবারো আমার আব্বুর পাশে থাকেন৷ যেন উনি আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারেন।

    আপনারা আমার আব্বুকে দোয়াতে রাখবেন, মনে রাখবেন।'

    প্রসঙ্গত, এর আগে চলতি বছরের মার্চে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা কাজী হায়াত৷


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ