ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিয়ের ‘৭৫ শতাংশ’ খরচই দিচ্ছেন ক্যাটরিনা!

    বিয়ের ‘৭৫ শতাংশ’ খরচই দিচ্ছেন ক্যাটরিনা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোনো কিছুই এখনো প্রকাশ্যে ঘোষণা না করলেও রাজস্থানে বিয়ের আসর বসেছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। জাঁকজমকপূর্ণ এই বিয়ের আসরে সেজে উঠেছে রাজস্থানের একটি বিলাসবহুল হোটেল। আজই গাঁটছড়া বাঁধবেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের ব্যবস্থাপনায় ত্রুটি রাখছেন না তারকা যুগল।

    তবে আলোচিত এই বিয়ে খরচ নিয়ে নানা রকম তথ্য শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নিজের বিয়ের ৭৫ শতাংশ খরচই নাকি দিচ্ছেন ক্যাটরিনা। আমন্ত্রিতদের যাতায়াত, ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সকলের খাওয়া-দাওয়া, নিরাপত্তারক্ষীদের বেতন, বিয়ের যাবতীয় আয়োজন- সমস্ত খরচ ভাগাভাগি করে নিয়েছেন ‘ভিক্যাট’। এখানে ক্যাটরিনার দেওয়া খরচের ৭৫ শতাংশের বিপরীতে ২৫ শতাংশ খরচের ভার ভিকির কাঁধে বলে জানা গেছে।
    যদিও ক্যাটরিনা ও ভিকি এ তথ্যকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। এদিকে, জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিনের ভিডিও স্বত্ব বিপুল টাকার বিনিময়ে এক ওটিটি প্ল্যাটফর্মকে বিক্রি করে দিয়েছেন ‘ভিক্যাট’। বিয়ের ছবি বিক্রি হবে আর একটি নামী আন্তর্জাতিক পত্রিকার কাছে। অর্থাৎ, কেবল ছবিতে অভিনয় করেই যে তারকা-যুগল কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তা নয়। বিয়ে করেও আয় করছেন ক্যাটরিনা ও ভিকি।

    সূত্র : আনন্দবাজার পত্রিকা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ