ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • ফ্লাইটের টিকিটের দাম কমাতে চিঠি

    ফ্লাইটের টিকিটের দাম কমাতে চিঠি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার জন্য বিমানের যাত্রীদের ফ্লাইটের টিকিটের দাম কমাতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুস সালেহীন।

    তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্লাইটের টিকিটের দাম কমানোর বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। বিভিন্ন ফোরামের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। আমাদের মন্ত্রী সমস্যাটি সমাধানে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে একটি ডেমি অফিসিয়াল (ডিও) চিঠি দিয়েছেন।

    বিমান পরিবহন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে ফ্লাইটের টিকিটের দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার অনুরোধ করা হয়েছে বলে জানান সচিব।

    অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) জানায়, দুবাই ও আবুধাবি রুটে আগে ভাড়া ছিল ৪০ হাজার টাকা। বর্তমান মূল্য এটি ৮৭ হাজার টাকা। মাস্কাট রুটে আগে ভাড়া ছিল ৩৫ হাজার টাকা। বর্তমান এটি ৭২ হাজার টাকা। সৌদি আরব যেতে আগে ৪২ হাজার টাকা লাগলেও, বর্তমানে খরচ হয় ৭৫ হাজার টাকা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ