ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • জামাইয়ের থেকে বউ বড়!

    জামাইয়ের থেকে বউ বড়!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের চার হাত এক হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।

    এই দুই তারকার বয়সের পার্থক্য পাঁচ বছর। অর্থাৎ ভিকির চেয়ে ক্যাটরিনা পাঁচ বছরের বড়। এটিই প্রথমবার নয়। এর আগেও অনেক বলিউড তারকা বয়সে ছোট পাত্রকে বিয়ে করেছেন। সেরকম কয়েকটি বলিউডের তারকা দম্পতির কথাই তুলে ধরা হলো।

    অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বর্তমান বয়স ৩৮। এই বয়সে বিয়ে করছেন ৩৩ বছরের ভিকি কৌশলকে। বয়সের পার্থক্য তাদের বিয়েতে বাঁধা হয়ে দাঁড়ায়নি। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে ভিকি-ক্যাটরিনার রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হয়।

    বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করেন। হলিউডের এই পপ তারকাকে বিয়ের পর বেশ সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় এ অভিনেত্রী। তবে সব কিছু ছাপিয়ে বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা। চলতি বছর ১ ডিসেম্বর তৃতীয় বিবাহবার্ষিকীও পালন করেছেন প্রিয়াঙ্কা ও নিক।

    বলিউডের এক সময়ের হার্টথ্রব নায়িকা ঐশ্বরিয়া রাই ৩৪ বছরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঐশ্বরিয়া যখন বিয়ে করেন তখন তার বর অভিষেক বচ্চনের বয়স ছিল ৩১ বছর। বয়সের পার্থক্য থাকলেও সংসার জীবনে বেশ সুখী এ দম্পতি। ১৩ বছরের সংসার জীবনে আরাধ্যা নামের এক কন্যা রয়েছে তাদের।

    অভিনেত্রী নেহা ধুপিয়া তার চেয়ে দুই বছরের ছোট অঙ্গদ বেদীকে বিয়ে করেন। বিষয়টি নিয়ে এই অভিনেত্রীও সমালোচনায় পড়েছিলেন। কিন্তু বেশ ভালোই আছেন তারা। এই দম্পতির ঘর আলো করে রেখেছে দুই সন্তান।

    অভিনেত্রী সোহা আলি খান এবং অভিনেতা কুণাল খেমু একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান। এই জুটিও বিয়ে করে সংসার সাজিয়েছেন। যখন তারা বিয়ে করেন সে সময়ে সোহার বয়স ছিল ৩৭ বছর আর কুণালের ৩২ বছর।

    আরেক অভিনেত্রী বিপাশা বসু ২০১৬ সালে বিয়ে করেন। বয়সের পার্থক্যে স্বামী করণ গ্রোভারের চেয়ে তিন বছরের বড় বিপাশা। এই দম্পতি তাদের সংসার জীবন নিয়ে যথেষ্ট সন্তুষ্ট।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ