ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • অপহৃত ৪ স্কুলছাত্রের ৩ জন উদ্ধার

    অপহৃত ৪ স্কুলছাত্রের ৩ জন উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    কক্সবাজারের রামু থেকে অপহৃত চার স্কুলছাত্রের মধ্যে তিনজনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফের শালবাগান পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। ওই এলাকায় এখনও অভিযান চলছে।

    ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি তারিকুল ইসলাম তিন স্কুলছাত্রকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    উদ্ধার ছাত্ররা হচ্ছে- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপের মংলাপাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম। তবে মিজানুর রহমান নামে আরও একজন নিখোঁজ রয়েছে।

    র‍্যাব-১৫-এর অধিনায়ক খায়রুল আলম জানান, শালবন পাহাড় থেকে মোট তিনজনকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী দলের একজনকেও আটক করেছে র‍্যাব। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাকি একজনকে  উদ্ধারের চেষ্টা চলছে।

    এর আগে গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রোহিঙ্গা জাহাঙ্গীর ও ইব্রাহীম চার স্কুলছাত্রকে সেন্ট মার্টিন বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের হোয়াইক্যং এলাকায় নিয়ে যান। সেখানে বেড়াতে যাওয়ার পর থেকে ওই চারজনের খোঁজ মিলছিল না। তারা নিখোঁজের পরদিন বুধবার স্বজনদের কাছে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করা হয়। অন্যথায় তাদের মরদেহ ফেরত দেওয়া হবে বলেও হুমকি দেয় তারা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ