ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ডিম ভুনতে দেরি, গৃহকর্মীর হাত ভাঙলেন পুলিশের বউ

      ডিম ভুনতে দেরি, গৃহকর্মীর হাত ভাঙলেন পুলিশের বউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    সাভার পৌরসভার এলাকায় স্বপ্না আক্তার (১৯) নামে এক গৃহকর্মীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশ সদস্যর স্ত্রীর নামে। ভুক্তভোগী ওই গৃহকর্মী বর্তমানে সাভার মডেল থানা হেফাজতে আছেন।

    সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় এ নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।

    ভুক্তভোগী গৃহকর্মী স্বপ্না জামালপুরের দেওয়ানগঞ্জ থানার চরবক্সুর গ্রামের মৃত ছব্দুল মিয়ার মেয়ে।

    জানা গেছে, অভাবের তাড়নায় প্রায় দেড় বছর আগে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় শাহেদ নামে এক পুলিশ সদস্যর ভাড়া বাসায় গৃহপরিচারিকার কাজ শুরু করেন স্বপ্না। এরপর একাধিকবার ওই গৃহকর্মীকে পাশবিক নির্যাতন করেন তার স্ত্রী সুইটি বেগম। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে শুক্রবার সকালে সাভার ব্যাংক কলোনির একটি মোটর গ্যারেজে আশ্রয় নিলে স্থানীয়রা তাকে সাভার মডেল থানায় নিয়ে যায়। পরে সাভার থানায় একটি মামলা করেন তিনি।

    গৃহকর্মী স্বপ্না বলেন, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ডিম ভুনা করতে দেরি হওয়ায় হাতে রুটি বানানোর কাঠের বেলন দিয়ে আঘাত করে হাত ভেঙে দিয়েছেন পুলিশ কর্মকর্তা শাহেদের স্ত্রী সুইটি বেগম। পরে কাপড় পরিষ্কার করতে বললে ভাঙা হাতে পারবেন না জানালে ফের কাঠের বেলন দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় তাকে। একপর্যায়ে চোখের ওপরে ও মাথা ফেটে যায়। পরে শুক্রবার সকালে সুযোগ পেয়ে ওই বাসা থেকে পালিয়ে ব্যাংক কলোনি এলাকার একটি মোটর গ্যারেজ আশ্রয় নেন। এ সময় স্থানীয়রা তাকে থানায় নিয়ে যায়।

    স্বপ্না আরও জানান, দেড় বছর গৃহকর্মীর কাজ করে তিনি মাত্র ১৩ হাজার টাকা পেয়েছেন। কিছুদিন আগে মায়ের অসুস্থতার খবর শুনে যেতে চাইলে তাকে যেতে দেওয়া হয়নি। এমনকি মারধরের পর তাকে কোনো ধরনের চিকিৎসাসেবা দেননি সুইটি। উল্টো এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন।

    এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এর আগেও পুলিশ কর্মকর্তা শাহেদের স্ত্রী সুইটি বেগমের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ রয়েছে।

    সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ