ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বাংলাদেশি পাসপোর্টের সম্মান দেখার প্রত্যাশায় আছি

    বাংলাদেশি পাসপোর্টের সম্মান দেখার প্রত্যাশায় আছি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশি দূতাবাসে বাংলাদেশি পাসপোর্টের সম্মান দেখার প্রত্যাশায় আছি।

    শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলে আয়োজিত ‘বিজয়ের ৫০ বছর-লাল সবুজের মহোৎসব’ শিরোনামে ১০ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন অনেক বিদেশি দূতাবাসে গেলে বাংলাদেশের পাসপোর্ট দেখলে তাচ্ছিল্যের সঙ্গে বিদায় করে দেয়। তবে আগামীতে বিদেশি দূতাবাসে বাংলাদেশি পাসপোর্টের সম্মান দেখার প্রত্যাশায় আছি। তারা যেন বাংলাদেশি পাসপোর্ট দেখলেই বলে, তুমি বাংলাদেশি? এসো এসো আমার ঘরে এসো। এমন দিনের প্রত্যাশায় আছি।

    ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনার মানুষ হতে হবে। প্রত্যেককে দেশকে কিছু দেওয়ার জন্য পণ করতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে।  

    তিনি বলেন, ধনী-গরিবের বৈষম্য রোধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বাস্তবে রূপ দিতে চাই। এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ১৬ দিনব্যাপী অনুষ্ঠানের আজকের আয়োজনে সিলেট ও খুলনা অঞ্চলের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ