ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • বরগুনায় বিরল প্রজাতির শকুন উদ্ধার

    বরগুনায় বিরল প্রজাতির শকুন উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    বরগুনার তালতলীতে ধান ক্ষেত থেকে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায়  সোনাকাটা ইউনিয়নে কবিরাজপাড়া এলাকায় ধান ক্ষেতে থেকে শকুনটিকে উদ্ধার করা হয়।

    স্থানীয়রা জানান, বিকেলে উপজেলা সোনাকাটা ইউনিয়নের কবিরাজ পাড়া এলাকায় একটি ধান ক্ষেতে বিরল প্রজাতির একটি শকুন দেখতে পান স্থানীয়রা। পরে গ্রামবাসী সম্মিলিত প্রচেষ্টায় শকুনটি উদ্ধার করে। শকুন উদ্ধারের খবরে ওই গ্রামে ভিড় জমায় শতশত জনতা। শকুনটি ভালোভাবে উড়তে পারছিল না। পরে বন বিভাগকে খবর দিলে শকুনটিকে তারা এসে নিয়ে যায়

    স্থানীয়রা বলেন, লোকালয়ে এখন তো শকুন দেখাই যায় না। সেই শকুন উদ্ধারের খবরটি ছড়িয়ে গেলে উৎসুক জনতা দেখতে আসছেন। শকুনটি উদ্ধারের সময় খুবই দুর্বল ছিল। উঠতে পারছিল না ঠিকমতো। তাই দ্রুত চিকিৎসা দিয়ে অবমুক্ত করারও দাবি করেন গ্রামবাসী।

    তালতলী রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ধান ক্ষেতের মাঠ থেকে স্থানীয়রা একটি শকুন উদ্ধার করে আমাদের অফিসে নিয়ে আসে। শকুনটি অসুস্থ রয়েছে বলে আকাশে উড়তে পারছে না। চিকিৎসা দিয়ে সুস্থ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দুর্বল শকুনটিকে খাবার দিয়ে সুস্থ করে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ