ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে

    প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় আটকে থাকা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এতথ্য জানা গেছে।

    তথ্য মতে, চলতি মাসেই এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ছিল। কিন্তু এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকায় ডিসেম্বরে পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ডিপিই। এ লক্ষ্যে কাজ করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    মন্ত্রণালয় সূত্র জানায়, পরীক্ষা নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন শুধু প্রবেশপত্রগুলো দিয়ে পরীক্ষা নেওয়া হবে।

    উল্লেখ্য, গত বছর অক্টোবরের শেষ দিকে ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন শুরু হয়। আবেদনগ্রহণ শেষ হয় ২৪ নভেম্বর রাতে। এতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৪০ জন। মোট ৩২ হাজার ৭৭টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ