ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
  • চরফ্যাশনে ট্রলার ডুবির ঘটনায় ৩ জেলের সন্ধান মিলেছে!

    চরফ্যাশনে ট্রলার ডুবির ঘটনায় ৩ জেলের সন্ধান মিলেছে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশনের ঢালচরের দক্ষিণে বঙ্গোপসাগরে ২১ জেলে নিয়ে ট্রলার ডুবে যাওয়ার ৬ দিন পর ৩ জেলের সন্ধান মিলেছে।  নিখোঁজ  শাহিন তার পিতা সেকান্দার ওরফে সিডু মাঝিকে শনিবার দুপুর ১২টার সময় ফোন করে এ তথ্য নিশ্চিত করেছেন।

    সিডু মাঝি জানান, শনিবার দুপুর ১২টার সময় শাহিন ফোন করে জানান তারা কক্সবাজারের  একটি মাছ ধরার ট্রলারে রসুলপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সেকান্দার বেপারীর ছেলে মো. শাহিন , আবদুল্লাহপুর ইউনিয়নের  খালেক,চরমানিকা ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মৃত হানিফ মুন্সীর ছেলে  হারুন  আছেন ।

    বাশখালি চট্টগ্রামের ট্রলার এমবি সাকিব এর মাঝি গিয়াসউদ্দিন  জানান, দুর্ঘটনার পরের দিন বিকেল ৪টার সময় ৩ জেলেকে বঙ্গোপসাগর থেকে উদ্ধার করেছি। মাছ ধরা শেষে ট্রলারটি ফিরে আসলে তারা  এলাকায় আসবে। তবে এখনও  নিখোঁজ  রয়েছেন  বাচ্ছু মাঝি, আলামিন মাঝি, ফারুক হাওলাদার, জাবেদ, খালেক, ইউছুফ মৌলভী, জসিম জমাদার, রফিক, মাসুদ, বাচ্চু,   নুরুল ইসলাম, নুরে আলম, আবুল বাসার, সুমন,   দিন ইসলাম, নাগর মাঝি,  মো. আলী, মিজান। এসব নিখোঁজ জেলেদের সন্ধান না পেয়ে তাদের পরিবারে বইছে শোকের মাতম।

    কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ   এর সাথে আলাপ করলে তিনি জানান, কোন জেলে উদ্ধারের বিষয়টি আমাদেরকে   নিশ্চিত করেননি। যেহেতু জেলেরা পরিবারের সদস্যদের  সাথে কথা বলেছে  অবশ্যই ফিরে আসার জন্য আমরাও  সহযোগিতা  করব। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বলেন জেলে উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি  ফিরে আসবে।

    উল্লেখ্যে যে গত ৫ ডিসেম্বর ভোলার চরফ্যাসন উপজেলার ঢালচর থেকে ৩১ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে চট্রগ্রামের এস আর এল এন -৫ নামের একটি ট্রলিং জাহাজের ধাক্কায় উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের কালাম খন্দকারের মালিকানাধীন “মা-সামসুন্নাহার” নামে মাছ ধরার ট্রলারটি ২১ জেলে নিয়ে  সাগরে ডুবে যায়, ট্রলার ডুবির ১২ ঘন্টা পর গত সোমবার বেলা ১১ টায় ট্রলার মালিকের ভাই হাফিজকে উদ্ধার করে তাকে পটুয়াখালী জেলার মহিপুর এলাকায় নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়। এরপরও ২০ জেলে নিখোঁজ রয়েছে, নিখোঁজের ৬ দিন অতিবাহিত হলে শনিবার দুপুর ১২ টার সময় তিন জেলের সন্ধান পাওয়া গেলেও এখনও নিখোঁজ রয়েছে ১৭ জেলে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ