ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • নারীদের আত্মনির্ভরশীল করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

    নারীদের আত্মনির্ভরশীল করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে নারীদের আত্মনির্ভরশীল করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

    শ‌নিবার (১১ ডি‌সেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটরিয়ামে ফিল্ম ফর পিস ফাউন্ডেশনের উদ্যোগে ‘দি ইন্সপায়ারিং উইমেন এওয়ার্ড- ২০২১’ প্রদান অনুষ্ঠানে এ কথা ব‌লেন তি‌নি।

    ড. মো‌মেন ব‌লেন, নারীদের শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নারীদের কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল করতে সরকার বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে। বিশেষ করে নারীদের সৃষ্টিশীল উদ্যোগের সফল বাস্তবায়নে সহায়তা দিতে সরকার নামমাত্র সুদে নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান করছে।

    অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে নারীদের জন্য প্রেরণাদায়ক অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ নারীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

    অনুষ্ঠানে ফিল্ম ফর পিস ফাউন্ডেশনের অ্যাডভাইজর মানবাধিকার কর্মী শিপা হাফিজা, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর, অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও ফিল্ম ফর পিসের পরিচালক রোকেয়া প্রাচী, ইউএনডিপি বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার রব স্টোলম্যান, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক জোবায়ের আলী এবং ফিল্ম ফর পিসের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ