ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • আইএসপিএবি নির্বাচনে টিম ফরওয়ার্ড’র নিরঙ্কুশ জয়

    আইএসপিএবি নির্বাচনে টিম ফরওয়ার্ড’র নিরঙ্কুশ জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২১-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে পূর্ণপ্যানেলে জয় পেয়েছে টিম ফরওয়ার্ড। জয়ী হয়েছে টিম দুর্দান্তর তিন সদস্যই।

    সাধারণ সদস্যের টিম ফরওয়ার্ড প্যানেলে ভোটের ক্রমে এগিয়ে সর্বোচ্চ ১৪২ ভোট পেয়েছে অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক ইমদাদুল হক। এরপর কে এস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা পেয়েছেন ১৪০ ভোট এবং আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডিজি বাংলা সম্পাদক সাইফুল ইসলাম সিদ্দিক ১২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

    এছাড়াও একই প্যানেলের  চিটাগাং টেলিকম সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী মোঃ আনোয়ারুল আজিম ১২৬, ইউনিফাইড কোর লিমিটেডের চেয়ারম্যান মো: জাকির হোসাইন ১১৯, অন্তরঙ্গ ডটকমের মো: আসাদুজ্জামান ১১৬, সার্কেল নেটওয়ার্কের প্রধান মাহবুবুর রহমান রাজু ১১৩, ইনফো লিংক লিমিটেডের প্রধান নির্বাহী সাকিফ আহমেদ ১০৮ এবং ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেডের মোঃ আব্দুল কাইউম রাশেদ ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    অপরদিকে সহযোগী সদস্যদের মধ্যে টিম দুর্দান্ত প্যানেলের সান অনলাইনের মোহাম্মাদ আনোয়ার হোসেন ২৯৬;  ফিসা কমিউনিকেশনের ফুয়াদ মুহাম্মাদ শরফুদ্দিন ২৯৪, টিম এ দলের নাসির উদ্দিন ২৬২ এবং বিএসএল অনলাইন সার্ভিসের এ এম কামাল উদ্দিন আহমেদ সেলিম ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত আটটার দিকে এই ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে মো: নজরুল ইসলাম বাবু।

    রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারের দ্বিতীয়তলায় ফলঘোষণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালা বোর্ড সদস্য জে এ এন অ্যাসোসিয়েটস লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল্লাহ এইচ কাফী এবং এক্সেল টেকনোলজিস লিমিটেড এর পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প দক্ষতা উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বীরেন্দ্র নাথ অধিকারী।

    আগামী ১৩ ডিসেম্বর নির্বাচিত ১৩ জন নিজেদের মধ্য হতে কার্যনির্বাহী কমিটিতে পদ বণ্টন করবেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ