ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাপ্পী-মিতুর ‘হ্যাটট্রিক’

    বাপ্পী-মিতুর ‘হ্যাটট্রিক’
    বাপ্পী ও মিতু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হ্যাটট্রিক করতে চলেছেন বাপ্পী ও মিতু। তবে মাঠে নয়, বড় পর্দায়। বর্তমানে ‘যন্ত্রণা’ ও ‘জয় বাংলা’ ছবিতে এ জুটি কাজ করছেন। এবার আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন তারা। ছবির নাম ‘কুস্তিগীর’। শাহীন সুমন পরিচালিত ও সচেতন মিডিয়া প্রযোজিত এ ছবির শুটিং শুরু হবে ২২ ডিসেম্বর। বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন অভিনেত্রী জাহারা মিতু।

    আজ রবিবার দুপুরে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে মিতু বলেন, ‘বাপ্পীর সাথে এটি আমার তৃতীয় ছবি। সবকিছু ঠিক থাকলে গাজীপুরের হোতাপাড়ায় এ ছবির ক্যামেরা অন হবে ২২ ডিসেম্বর। টানা ১৪ দিন শুটিং হবে সেখানে। মূলত বাপ্পীর জন্যই এ অপেক্ষা। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।’
    মিতু আরও বলেন, ‌‘যন্ত্রণায় বাপ্পি শ্যুটিং করেছেন আট দিন, আমার অংশের কাজ শুরু হয়নি। কুস্তিগীর শেষ করেই আমরা যন্ত্রণার সেটে ঢুকবো। পরিচালক ওভাবেই ডেট নিয়েছেন। এছাড়া ‘জয় বাংলা’ সিনেমাও কিছুটা বিলম্বিত হচ্ছে। কারণ পরিচালক কাজী হায়াৎ আঙ্কেল সম্প্রতি হৃদযন্ত্রের অস্ত্রোপচার করিয়েছেন। তিনি পুরোপুরি সুস্থ হলে এই ছবির ক্যামেরা আবার অন হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ