ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • ‘লুকিয়ে’ কোথায় গেলেন মুরাদ হাসান?

    ‘লুকিয়ে’ কোথায় গেলেন মুরাদ হাসান?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    কানাডার পর দুবাইয়ে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান।  

    রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে এমিরেটসের (ইকে-৫৮৬ নম্বর) একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

    ডা. মুরাদ হাসানের দেশে ফেরার খবরে দুপুর থেকেই বিমানবন্দরের ভিআইপি গেটে অপেক্ষা করছিলেন গণমাধ্যমকর্মীরা। ওই গেট দিয়েই বের হওয়ার কথা ছিল তার। কিন্তু আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে লুকিয়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমানবন্দর ছাড়েন আলোচিত এই সংসদ সদস্য। তিনি পুলিশের উপস্থিততে একটি প্রাইভেটকারে বিমানবন্দর ত্যাগ করেন।

    বিমানবন্দর থেকে বেরিয়ে ডা. মুরাদ হাসান কোথায় গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।  

    এর আগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ১টা ২১ মিনিটে কানাডার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান মুরাদ হাসান। পরের দিন শুক্রবার কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। পরে দুবাইগামী একটি ফ্লাইটে তাকে তুলে দেওয়া হয়। দুবাইয়ে ঢুকতে না পেরে অবশেষে দেশে ফেরেন তিনি।  

    প্রসঙ্গত, নারী বিদ্বেষী, অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে ৭ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন মুরাদ হাসান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ