ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ২১ বছর পর ভারতে বিশ্বসুন্দরীর মুকুট

    ২১ বছর পর ভারতে বিশ্বসুন্দরীর মুকুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২১ বছর পর মিস ইউনিভার্সের পদক এসেছে ভারতে। পাঞ্জাবের হারনাজ মিস ইউনিভার্স মনোনীত হয়েছেন।  
    ২১ বছর বয়সি এই তরুণী এ বছর ৭০ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন।  নির্বাচকরা তাকে বিমুখ করেননি।  ইসরাইলের এইলাতে রোববার এ বছরের মিস ইউনিভার্স ঘোষণা করা হয়।  বিশ্বের সব সুন্দরীরে পেছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট উঠে হারনাজের মাথায়।

    ২০০০ সালে লরা দত্ত মিস ইউনিভার্স মনোনীত হওয়ার ২১ বছর পর প্রথম ভারতীয় হিসেবে হারনাজই বিশ্ব সুন্দরী মনোনীত হলেন।
     
    সেরা তিনের লড়াইয়ে প্রতিযোগিদের প্রশ্ন করা হয়েছিল-নানামুখী চাপ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে তরুণীদের প্রতি আপনার পরামর্শ কী? এর জবাবে হারনাজ বলেন, বর্তমান সময়ে তরুণীদের ওপর সবচেয়ে বড় চাপ হচ্ছে আত্মবিশ্বাসের অভাব।  নিজের ওপর বিশ্বাস থাকলে নিজেকে সুন্দরভাবে প্রকাশ করা যায়।  অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা যাবে না।  তরুণীদের পরামর্শ দিয়ে হারনাজ বলেন, বেরিয়ে আসো, নিজের জন্য কথা বলো, কারণ তুমিই তোমার জীবনের নেতা।  তুমিই তোমার কণ্ঠস্বর।  আমি নিজেকে বিশ্বাস করি।  আর এ কারণেই আজ আমি এখানে।

    হারনাজের সঙ্গে সেরা তিনের লড়াইয়ে ছিল প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা সোয়ানে।

    তাদের সবাইকে পেছনে ফেলে সেরা সুন্দরীর মুকুট উঠে হারনাজের মাথায়।  গত বছর মিস ইউনিভার্স মুকুট জয়ী মেক্সিকোর অ্যান্দ্রে মেজা তার মাথায় পদক তুলে দেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ