ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোটা বাতিলে রুল

      প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোটা বাতিলে রুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নারীদের জন্য ৬০ ভাগ ও ২০ ভাগ পোষ্য কোটা বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

    সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

    এর আগে গত ১৮ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নারীদের জন্য ৬০ ভাগ ও ২০ ভাগ পোষ্য কোটা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

    তারেক রহমান নামে এক প্রার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভুঁইয়া এ রিট দায়ের করেন।

    সেদিন আইনজীবী একলাছ উদ্দিন ভুঁইয়া বলেছিলেন, ২০১৮ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারীদের নিয়োগের ক্ষেত্রে ৬০ ভাগ ও ২০ ভাগ পোষ্য কোটা রেখে একটি পরিপত্র জারি করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর। সে পরিপত্রটি চ্যালেঞ্জ করে রিট আবেদনটি দায়ের করা হয়। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ