ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • জন্মদিনে ভক্তদের জন্য শাবনূরের উপহার

      জন্মদিনে ভক্তদের জন্য শাবনূরের উপহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের দাপুটে নায়িকা শাবনূর। বর্তমানে ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় রয়েছেন তিনি।

    শুক্রবার (১৭ ডিসেম্বর) শাবনূরের জন্মদিন। আর এই বিশেষ দিনটি উপলক্ষে ভক্তদের একটি বিশেষ উপহার দিতে যাচ্ছেন তিনি।
    বেশ কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে নিজের নানা কর্মকাণ্ডের ভিডিও নিয়মিত প্রকাশের কথা জানিয়েছিলেন শাবনূর। সেজন্য ‘শাবনূর’ নামের একটি ইউটিউব চ্যানেলও খোলেন তিনি। প্রকাশ করেন বেশকিছু ভিডিও।

    কিন্তু হুট করে এই অভিনেত্রী হ্যাকিংয়ের শিকার হন, এরপর সেই চ্যানেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। তাতে কি শাবনূরকে আটকে রাখা যায়! ফের ফিরছেন তিনি।

    জন্মদিনে আবারো নতুন একটি ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হওয়ার ঘোষণা দিয়েছেন শাবনূর। একই দিন ভক্তদের উপহার দেবেন নতুন ভিডিও।

    এ নিয়ে শাবনূর ফেসবুকে লেখেন, ‘প্রিয় বন্ধুরা, আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ১৭ ডিসেম্বর আমার জন্মদিন, সে উপলক্ষে পুনরায় ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আশাকরি সবাই আমার পাশে থাকবেন। ’

    দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন শাবনূর। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। মাঝেমধ্যে দেশে এলে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন এ অভিনেত্রী।

    সবশেষ শাবনূরকে ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এ তারকার।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ