ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • ওমিক্রন নিয়ে ‘খুবই সতর্ক’ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

     ওমিক্রন নিয়ে ‘খুবই সতর্ক’ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

    মন্ত্রিপরিষদ সচিব সচিব বলেন, এটা (ওমিক্রন) খুবই কেয়ারফুল থাকতে বলা হয়েছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করে যাচ্ছে।

    বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রতি ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট দেশে জিম্বাবুয়েফেরত দুজন নারী ক্রিকেটারের শরীরে শনাক্ত হয়।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা খুবই লাকি যে, আমাদের যে দুজন আক্রান্ত হয়েছেন, দুজনই ক্রিকেট বোর্ডের। ক্রিক্রেট বোর্ডের একটা সুবিধা হচ্ছে তাদের সঙ্গে সোনারগাঁওয়ের একটা অ্যাগ্রিমেন্ট আছে। সোনারগাঁওয়ের একটা ফ্লোরে একটা উইং রেখে বায়ো বাবল করে দিয়েছে। তারা সরাসরি এয়ারপোর্ট থেকে বায়ো বাবলে ঢুকে যায় এবং সেখানে টেস্ট। লাকিলি সবার মাঝে দুজনের ধরা পড়েছে, অন্যরা ডিটেক্টেড হয় নাই। তারা ফ্যামিলি বা কারও সঙ্গে টাচে আসার সুযোগ পায় নাই। এয়ারপোর্টেও তাদের সঙ্গে বাইরের কারও যোগাযোগ ছিল না।

    আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড সাইন্টিস্টরা বুস্টার ডোজের কথা বলছে, সেটা আমাদের দেশেও উনারা চিন্তা-ভাবনা করছেন কীভাবে বুস্টার ডোজ দেওয়া যায়। এটা টেকনিক্যাল কমিটিকে ইন্ট্রাকশন দেওয়া হয়েছে পেমেন্টে না অন-পেমেন্টে দেওয়া যায়। কবে, কীভাবে বুস্টার ডোজ দেওয়া হবে এটা নিয়ে কাজ করতে বলা হয়েছে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভায় বারবার রিকুয়েস্ট করা হয়েছে, উই হ্যাব টু ভেরি কেয়ারফুল।

    দক্ষিণ আফ্রিকা সফরে তার ঘনিষ্ট বন্ধুর নিকট থেকে নতুন ভ্যারিয়েন্টের প্রটোকল দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তারা বলছে এটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে। যদিও এটা ডেল্টার মতো না। কিন্তু এটা স্প্রেড করার হারটা বেশি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ