ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • ভারতের রাষ্ট্রপতি ঢাকায় আসছেন কাল

    ভারতের রাষ্ট্রপতি ঢাকায় আসছেন কাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসছেন আগামীকাল (১৫ ডিসেম্বর)। বুধবার থেকে শুরু হওয়া এ সফরে রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রথমবার বাংলাদেশে আসছেন।

    মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তুরস্ক থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হন তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন ও বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন ভারতের রাষ্ট্রপতি। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন ভারতের ফার্স্টলেডি, রাষ্ট্রপতির কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, দু’জন সংসদ সদস্য ও ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    রামনাথ কোবিন্দের সফরসূচিতে প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, কোবিন্দকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। বিমানবন্দর থেকে ভারতের রাষ্ট্রপতি যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। এরপর তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। তার সঙ্গে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাক্ষাৎ করবেন। এরপর কোবিন্দ বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে সেখানে রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি।

    পরের দিন (১৬ ডিসেম্বর) সফরের দ্বিতীয় দিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভারতের রাষ্ট্রপতি। ওই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় আয়োজিত 'মহাবিজয়ের মহানায়ক' অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।

    ১৭ ডিসেম্বর দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার আগে রামনাথ কোবিন্দ রমনায় কালী মন্দিরের সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ