ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কলেরা  প্রাদূর্ভাব রোধে 

    বিসিসির উদ্যোগে খাবার স্যালাইন বিতরণ

    বিসিসির উদ্যোগে খাবার স্যালাইন বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলেরা  প্রাদূর্ভাব রোধে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে স্বল্প পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানে এ স্যালাইন বিতরণ করা হয়।

    সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশনা ও তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ডে চাহিদা অনুযায়ী খাবার স্যালাইন বিতরণ করা হয়। 

    পাশাপাশি মেয়র সাদিক আবদুল্লাহর নির্দেশে প্রয়োজনীয় সংখ্যক স্যালাইন সংরক্ষন করে রাখা হয়েছে। কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত গতকালের খাবার স্যালাইন বিতরন কার্যক্রমে অন্যান্যের মধ্যে বিসিসির ০১ নং প্যানেল মেয়র  ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমদ, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর সাঈদ আহমেদসহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড সচিবগণ উপস্থিত ছিলেন ।
     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ