ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল শনিবার

    ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল শনিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামী শনিবার (১৮ ডিসেম্বর) ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। 

    নোটিশে থেকে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টায় কমিশনের ৯২তম সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে। 

    কমিশন সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য জাতীয় পরিচয়পত্রের নমুনা, নির্বাচন পরিচালনা বিধিমালা, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর সংশোধনী এবং অন্যান্য।

    ইতোমধ্যে পাঁচ ধাপের ইউপি ভোটের তফসিল দিয়েছে ইসি। এবার শেষ ধাপে জটিলতা নেই এমন বাকি সব ইউপির ভোট সম্পন্ন করতে চায় কমিশন। 

    উল্লেখ্য, দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে ইতোমধ্যে পাঁচটি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২টি এবং পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭টি ইউপিতে ভোট নেবে ইসি। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ