ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • সরকারি স্কুলে ভর্তির লটারি বুধবার

     সরকারি স্কুলে ভর্তির লটারি বুধবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২২ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি বুধবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

    মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। অফিস আদেশে বলা হয়, ১৫ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৯ ডিসেম্বর বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

    ডিজিটাল লটারি প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল দেখতে পারবেন। ভর্তি কমিটি সভা আহ্বানের মাধ্যমে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা নেবে।

    মাউশি থেকে জানা যায়, আগামী বছরের জন্য সরকারি স্কুলগুলোয় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে পাঁচ লাখ ৩৮ হাজার ৬৬ জন। সারাদেশে মোট ৪০৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আসন রয়েছে ৮০ হাজার ১১টি। এর মধ্যে অনেকেই একাধিক স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে। সেই হিসাবে পছন্দক্রমের আবেদন জমা পড়েছে ১০ লাখ ২৬ হাজার ৭৪৬টি। আসন সংখ্যার হিসাবে প্রতি আসনে ভর্তির জন্য প্রায় ১৪ জন আবেদন করেছে।

    ২০২২ সালের প্রথম থেকে নবম শ্রেণিতে সরকারি স্কুলে ভর্তির জন্য গত ২৫ নভেম্বর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়। রোববার রাত ১২টার আগে অনলাইন আবেদন শেষ হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ