ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • বাংলাদেশে ঢুকে বিএসএফের হামলা-ভাঙচুর, আহত ২

    বাংলাদেশে ঢুকে বিএসএফের হামলা-ভাঙচুর, আহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করে বাংলাদেশিদের ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। হামলায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।

    সোমবার (১৩ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

    বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবাসী জানায়, সোমবার মধ্যরাতে সীমান্ত অতিক্রম করে উপজেলার পকেট গ্রামের নুরুল হক ওরফে নুরুল পরীর ছেলে আয়নাল হকের বসতবাড়িতে হামলা চালায় বিএসএফ-৪৭ ব্যাটালিয়নের ফুলবাড়ী ক্যাম্পের একটি টহলদল। এ সময় তারা বাড়ির গেট ও ঘরের ভেড়া ভাঙচুর করে ককটেল বিস্ফোরণ করে চলে যায়। বাড়ির ঘুমন্ত লোকজন জীবন বাঁচাতে পালাতে গিয়ে আয়নালের মা মনোয়ারা বেগম ও শাশুড়ি আনো বেগম আহত হয়েছেন।

    খবর পেয়ে বিজিবির-৬১ ব্যাটালিয়নের সিঙ্গিমারী ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে পিছু হটে বিএসএফ সদস্যরা। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

    বিজিবি-৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর হাসান মো. শাহরিয়ার মাহমুদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি। আজ মঙ্গলবার লিখিত প্রতিবাদ জানানো হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ