ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • ঢাকাকে ঘিরে নতুন পরিকল্পনা ধীরে ধীরে দৃশ্যমান হবে

     ঢাকাকে ঘিরে নতুন পরিকল্পনা ধীরে ধীরে দৃশ্যমান হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকাকে ঘিরে নেওয়া নতুন পরিকল্পনা ধীরে ধীরে দৃশ্যমান হবে।

    মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ডিএসসিসির নয়াবাজার এলাকায় ঢাকা মহানগর সমিতির (ঢাকা সমিতি) প্রধান কার্যালয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কোরআন খতম, দোয়া ও শীতার্ত দুঃস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    মেয়র তাপস বলেন, আমরা ঢাকাকে ঘিরে অনেক নতুন পরিকল্পনা গ্রহণ করেছি। ইতোমধ্যে কিছু কার্যক্রমও শুরু হয়েছে। ইনশাল্লাহ ধীরে ধীরে এসব পরিকল্পনা ঢাকাবাসীর কাছে দৃশ্যমান হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে, একটি বাসযোগ্য ঢাকা মহানগরী গড়ে তুলতে ঢাকা সমিতি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। ঢাকা সমিতির কার্যক্রম, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে আমরা ঢাকাবাসীর জন্য আরও পরিপূরক হিসেবে কাজ করতে পারব।

    ঢাকা সমিতির উন্নয়নে পাশে থাকার কথা জানিয়ে মেয়র বলেন, আমার নির্বাচনের সময়ও আমি এখানে এসেছিলাম। আমি আসলে খুবই অবাক হলাম যে, ঢাকা সমিতি এত ঐতিহ্যবাহী একটি সমিতি কিন্তু এত বছরেও এই সমিতির নিজস্ব কোন স্থাপনা বা জায়গা নেই। আমরা এই এলাকাকে ঘিরে একটা পরিকল্পনা করেছি। এখানে একটা খেলার মাঠ, মার্কেট, কাঁচা বাজারসহ অনেক কিছু করার করব। সেখানে ঢাকা সমিতি যেন দীর্ঘমেয়াদী বন্দোবস্তের আওতায় তাদের সামাজিক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে।

    ঢাকা সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়াসহ স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ