ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • শাসন করতে গিয়ে ছেলের মারধরে মায়ের মৃত্যু

    শাসন করতে গিয়ে ছেলের মারধরে মায়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেরপুরে ছেলে জহুরুল ইসলামের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মা জহুরা খাতুন ওই গ্রামের সাহের উদ্দিনের স্ত্রী।

    এলাকাবাসী জানায়, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা পূর্বপাড়া গ্রামে সাহের উদ্দিন, সন্তান জহুরুল ও তার স্ত্রী জহুরা বসবাস করে আসছেন। 

    মঙ্গলবার দুপুরে পারিবারিক বিষয়ে মা-ছেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মা ছেলেকে শাসন করতে এগিয়ে গেলে ছেলে জহুরুল ক্ষিপ্ত হয়। এরপর হাতে থাকা লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন জহুরুল। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই প্রাণ হারায় মা জহুরা। 

    এ ঘটনায় নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, মাকে আঘাতের পর ছেলে জহুরুল পলাতক ছিল। পরে স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বারালিয়াকোনা গ্রাম থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ