ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আসলে কোথায় আছেন মাহি?

    আসলে কোথায় আছেন মাহি?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ নভেম্বর ওমরার উদ্দেশে স্বামী রাকিবকে নিয়ে সৌদি আরব যান ঢাকাই সিনেমার জনপ্রিয় আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি।

    যাওয়ার আগে এয়ারপোর্টে তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে মাহি লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহ করতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

    এরপর হুট করেই রোববার (৬ ডিসেম্বর) প্রতিমন্ত্রীর লাইভ প্রচারের সময় চলচ্চিত্র অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে তার একটি ফোনালাপ ফেসবুকে ভাইরাল হয়। ফাঁস হওয়া ওই ফোনালাপে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ‘ধর্ষণের হুমকি’ দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। তার বক্তব্যজুড়ে ছিল অজস্র অশালীন শব্দ।

    ফোনালাপের পর প্রতিমন্ত্রী মুরাদ হাসান আড়ালে গেলেও সৌদিতে ওমরাহ করতে যাওয়া মাহি নিজের ফেসবুক আইডিতে দুই মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন। সেখানে মাহি নিজের প্রতিক্রিয়া জানান।

    এরপর সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কিছু পোস্ট দিয়েছেন মাহি। সেখানে তার ভক্তরা মন্তব্য করেছেন নানা ধরণের। তবে তিনি দেশে ফিরেছেন নাকি ফিরেননি এ নিয়ে এখনও স্পষ্ট কোন ধারণা পাওয়া যাচ্ছে না। যদিও তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি এখনও বন্ধ। তবে গত রাতে বেশ কয়েকটি ছবি আবারও নতুন করে পোস্ট করেছেন? নাকি নতুন ছবি দিয়েছেন তা নিয়ে রয়েছে সংশয়। হরেক রঙের কাঁচের চুড়ি এলোমেলো বিছানা। তার দু হাত ভর্তি সেই চুড়িতে।

    ছবির ক্যাপশনে লেখা, “দুচোখের সীমানা যত বড়, জানি জুড়ে আছি আমি বেশী তারও”। ওমরা শেষে দেশে ফিরেছেন কি না, তা বোঝা না গেলেও বোঝা যাচ্ছে তিনি সামাজিক মাধ্যমে সচল আছেন। মাহির নতুন পোস্টে কেউ কেউ লিখেছেন, তিনি দেশে ফিরেছেন? নাকি সৌদিতেই আছেন? ফিরলেই বা কবে ফিরছেন তিনি? এমন সব মন্তব্যে মাহি কিন্তু নিশ্চুপ। হয়তো খুব শিগগিরই জানান দিবেন নিজের অবস্থান। ফিরে এসে তার সিনেমার শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ