ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ব্যথা নেই ওবায়দুল কাদেরের বুকে, সব রিপোর্ট ভালো

    ব্যথা নেই ওবায়দুল কাদেরের বুকে, সব রিপোর্ট ভালো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বুকে এখন ব্যথা নেই।  রক্তচাপ-অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে।  বৃহস্পতিবার মেডিকেল বোর্ডের বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।  তিনি ওবায়দুল কাদেরের মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য।

    ডা. শারফুদ্দিন আহ‌মেদ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থা অনেক ভালো।  তিনি সুস্থ বোধ করেছেন।  সকালে খাওয়া-দাওয়া শেষ করে এখন বিশ্রাম নিচ্ছেন।  নিজেই খেয়েছেন তিনি।  হাঁটাচলাও করছেন।

    ‘দলীয় গুরুত্বপূর্ণ পদে থাকায় তিনি সবসময় অনেক ব্যস্ত থাকেন, যে কারণে এখানে একটু বেড রেস্টে রয়েছেন। আজকে উনার সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট হাতে আসছে।  ছু‌টির দিন হওয়া সত্বেও আজ সকা‌লে মে‌ডি‌কেল বোর্ডের সদস‌্যদের নি‌য়ে‌ তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে পর্য‌ালোচনা ক‌রে‌ছি।  তার সব মে‌ডি‌কেল রি‌পোর্ট স্বাভাবিক আছে।  দুতিন দিন রেস্ট নিয়ে বাসায় ফিরতে পারবেন ইনশাআল্লাহ।

    ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে এই চিকিৎসক আরও বলেন, বুকে ব্যথা নেই।  ডায়াবেটিস, অক্সিজেন সার্কুলেশন এখন স্বাভাবিক রয়েছে।  ব্লাড প্রেশার স্বাভাবিক রয়েছে।  অনেক গণমাধ্যম নিউজ করেছিল তার শ্বাসকষ্ট দেখা দিয়েছে।  এটা সঠিক নয়।

    ওবায়দুল কাদেরের চিকিৎসায় বুধবার ১০ সদস্যের মেডিকেল বোর্ডের প্রথম বৈঠক হয়।  এরপর কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছিল।  সেই পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডের হাতে এসেছে।  সে অনুযায়ী তাকে কিছু ওষুধ দেওয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ