ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
  • দৌলতখানে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    দৌলতখানে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। অাজ বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে  ৫০ বার তোপধ্বনি ও সরকারি- বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।

    সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যােগে সকাল ৮টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্ষ  প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অালহাজ্ব মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, থানা অফিসার ইনচার্জ  মোঃ বজলার রহমান। এরপর সকাল বর্ণাঢ্য  বিজয় র ্যালী বের করা হয়।

    এছাড়া সকাল ১০টায় দৌলতখান গজনবী স্টেডিয়ামে অানুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা  প্রদর্শনী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় গজনবী স্টেডিয়ামে  প্রীতি ফুটবল   ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায়  সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত শপথ অনুষ্ঠানে অনলাইনে অংশগ্রহণ ও সন্ধ্যায় সঙ্গীত অনুষ্ঠান  অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ