ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • নয় বছর পর পাকিস্তানে মন্ত্রী পর্যায়ে সফর

    নয় বছর পর পাকিস্তানে মন্ত্রী পর্যায়ে সফর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশন আয়োজন করছে পাকিস্তানে। অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ একটি প্রতিনিধি দল দেশটি সফরে যাচ্ছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের একটি অধিবেশনে বাংলাদেশ থেকে মন্ত্রী পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সচিব একটি প্রতিনিধি দল নিয়ে সেখানে যাবেন।

    সফরে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো বৈঠক হচ্ছে কি না-জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, ‘মূলত আফগানিস্তান ইস্যুতে সেখানে প্রতিনিধি দল যাচ্ছে। সে রকম কোনো এনগেজমেন্ট নেই।’

    জানা যায়, পাকিস্তানে ওআইসির সিনিয়র অফিসিয়াল বৈঠকে শনিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত থাকবেন। পরদিন রোববার (১৯ ডিসেম্বর) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।  

    কূটনৈতিক সূত্র বলছে, দীর্ঘ নয় বছর বাংলাদেশ থেকে পাকিস্তানে মন্ত্রী পর্যায়ে কোনো সফর হয়নি। সবশেষ, ২০১২ সালে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফর করেছিলেন। এর আগে ২০১০ সালে তৎকালীন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস পাকিস্তান সফর করেছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ