ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সামান্থা-নাগার বিচ্ছেদের নেপথ্যে ‘আপত্তিকর দৃশ্যে’ অভিনয়!

    সামান্থা-নাগার বিচ্ছেদের নেপথ্যে ‘আপত্তিকর দৃশ্যে’ অভিনয়!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের দুই দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের বিয়ে বিচ্ছেদ ভক্তদের চূড়ান্ত হতাশ করেছিল। বিচ্ছেদের কারণ নিয়ে ভক্ত ও গণমাধ্যমে চলছিল চুলচেরা বিশ্লেষণ। এ নিয়ে ডালপালা মেলেছিল নানা জল্পনা। তবে একাধিক সাক্ষাৎকারে সামান্থা বিচ্ছেদ নিয়ে কথা বলেও মুখে কুলুপ এঁটেছেন নাগা।

    তবে সামান্থার খোলামেলা চরিত্রে অভিনয়ই নাকি এই জুটির বিচ্ছেদের কারণ বলে বলিউড লাইফডটকম এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, নাগা এবং তার পরিবার চাননি সামান্থা কোনো সিনেমায় আপত্তিকর চরিত্রে বা ‘আইটেম’ গানে কাজ করুন। তবে বিয়ের পরেও পছন্দ মতো চরিত্রেই কাজ করে যাচ্ছিলেন সামান্থা।

    বিশেষ করে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর সিজন টুতে সামান্থার যৌন দৃশ্যে অভিনয় দেখে চমকে যান নাগা ও তার মা-বাবা। তারা অভিযোগ করেন, সামান্থা তাদের ঠকিয়েছেন। তাদের কথা অমান্য করেছেন। আর এরপরই নাকি নাগা-সামান্থার সম্পর্কে চিড় ধরে বলে দাবি ভক্তদের একাংশের।

    অবশ্য বিচ্ছেদের পর সামান্থার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক, কখনো সন্তান না নিতে চাওয়া আর গর্ভপাতের মতো গুরুতর অভিযোগও তোলা হয়।
    যদিও এসব অভিযোগের ব্যাপারে খোলামেলা জবাব দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

    নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রামে একটি স্টোরিতে এক বিবৃতিতে সামান্থা জানান, তার ওপর ব্যক্তিগত আক্রমণের উদ্দেশে এসব অপপ্রচার চালানো হয়েছে। এতে তিনি ভেঙে পড়বেন না।

    তবে এসব বিতর্কের মধ্যেই অল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে একটি আইটেম গানে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রীকে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ