ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মাহির জায়গায় পরীমনি

      মাহির জায়গায় পরীমনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চিত্রনায়িকা মাহিয়া মাহি। কয়েকদিন ধরেই ঘটে যাওয়া এক ঘটনার কারণে আলোচনায় ছিলেন এই নায়িকা। কিন্তু সেই ঘটনার আগেই তাকে ‘কাগজের বউ’ শিরোনামের একটি ওয়েব ফিল্মের কাজ করতে চেয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এরই মাঝে ওমরাহ করতে গিয়েছিলেন মাহি। আর এসেই নায়িকা জানান, ইমন ও ডিএ তায়েবের সঙ্গে কাজটি করতে পারছেন না তিনি। কারণ শারীরিক অসুস্ততা।

    হঠাৎ করে মাহিয়া মাহির এমন  সিদ্ধান্তে বিপাকেই পড়েছিলেন নির্মাতা। অসুস্থতার অজুহাতে কাজটি থেকে সরে গেলেও মাহিকে স্বামীর সঙ্গে ঘুরতে দেখা গেছে গত দুইদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘুরাঘুরির ছবিও পোস্ট করেন তিনি। শুটিংয়ের ঠিক দুইদিন আগে মাহির এমন সিদ্ধান্তকে অপেশাদার আচরণ বলেই মনে করছেন অনেকেই।

    মাহি সরে যাওয়ায় বিকল্প হিসেবে পরীমনিকে পেয়েছন চয়নিকা। তাই বেজায় খুশি তিনি। গতকাল থেকে পরীমনি-ইমন ও ডিএ তায়েবকে নিয়ে রাজধানীর অদূরে ধামরাইয়ের ফিল্ম সিটিতে শুটিং শুরু হয়ে ওয়েব ফিল্মটির।

    জানা গেছে, ছবিতে পরী অভিনয় করছেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বিয়েতে তার সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন পরী। মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামীর ওপর।

    সম্পূর্ণ সামাজিক গল্পের ছবি হবে এটি। গল্পের শেষে সবার জন্য একটি বার্তাও থাকছে বলে জানিয়েছেন নির্মাতা চয়নিকা।

    পরীমনিকে নেয়া পর চয়নিকা বলেন, আমি মনে করি ভাগ্য একটা বড় ফ্যাক্টর। ভাগ্য সহায় হলে কোনো কাজই আটকে থাকে না। পরীমনির কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সে আমার নতুন কাজের অংশীদার হয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ