ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছি

    বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি কর্মীদের জন্য বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

    ড. মোমেন বলেন, ‘মধ্যপ্রাচ্যে যেসব কর্মজীবী মানুষ যাচ্ছেন, তাদের কয়েকগুণ বাড়তি বিমান ভাড়া গুণতে হচ্ছে। বিমানের ভাড়া ৪০ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখেরও বেশি হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা সহনীয় পর্যায়ে আনতে ইতোমধ্যে আমাদের বিমান প্রতিমন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য।’

    এদিকে শুক্রবার অভিবাসন দিবস নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রবাসীদের বিমান ভাড়া কমানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, আমি এটা নিয়ে চিল্লাতে চিল্লাতে শেষ। কতবার চিঠি দিয়েছি!

    প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র বলছে, এ নিয়ে কয়েক দফায় প্রবাসী কর্মীদের বিমান ভাড়া কমানো নিয়ে বিমান মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি।

    ৩০ ডিসেম্বরকে প্রবাসী দিবস ঘোষণা করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান মোমেন।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ ও মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ