ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীতে ভারতীয় নাগরিকের মৃত্যু, নেপথ্যে চোরাচালান!

    রাজশাহীতে ভারতীয় নাগরিকের মৃত্যু, নেপথ্যে চোরাচালান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর বাগমারা উপজেলায় বেড়াতে এসে উত্তম কুমার বিশ্বাস (৩৯) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামে এই অপমৃত্যুর ঘটনা ঘটেছে।
     
    খবর পেয়ে বাগমারা থানা পুলিশ শনিবার (১৮ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার মৃত্যুর পর মিলছে চোরাচালান সিন্ডিকেটের নানা তথ্য।

    মৃত উত্তম কুমার বিশ্বাসের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায়। গত দুই মাস আগে চেউখালী গ্রামের সাইফুল ইসলামের (৫৪) বাড়িতে এসেছিলেন তিনি। এরপর থেকে তিনি ওই বাড়িতে অবস্থান করছিলেন। ভিসা নিয়ে বৈধভাবেই তিনি বাংলাদেশে আসেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

    স্থানীয় সূত্রগুলো বলছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে সাইফুলের বাড়িতে অবস্থান করছিল উত্তম। সাইফুল ইসলাম ও তার ভাই লুৎফর রহমান এবং উত্তম কুমার চোরাচালানসহ ভারতে লোক পাঠানোর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। প্রচীন মূর্তি, মুদ্রা ও অবৈধ অস্ত্র নিয়ে এসে বেচাকেনার অভিযোগও রয়েছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে। এছাড়া চিকিৎসা ভিসায় ভারতে লোকজন পাঠানোর দালালিও করেন তারা।  

    এমন ঘটনায় দুই বছর আগে সাইফুল ভারতে গ্রেফতার হন এবং জেলও খাটেন। তার ভাই লুৎফর একাধিক মামলার আসামি হয়ে পালিয়ে গিয়ে কয়েক বছর ধরে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলায় বসবাস করছেন। সেই সুবাদে সাইফুলের বাড়িতে ভারতীয় লোকজনের আসা-যাওয়া রয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

    জানতে চাইলে রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ওই গ্রামে যায়। পরে সাইফুল ইসলামের বাড়ি থেকে উত্তমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।  

    তিনি বলেন, এর আগে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এতে প্রাথমিকভাবে মনে হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এরপরও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনে আসার পর বিষয়টি আরও নিশ্চিত করে বলা যাবে।  

    ওসি আর বলেন, বর্তমানে স্থানীয় সূত্রে পাওয়া তথ্যগুলোর সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। এটি অস্বাভাবিক মৃত্যু কি না, তা এখনই বলা কঠিন। তাই এই ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে। ময়নাতদন্তের রিপোর্টে অন্য কিছু পাওয়া গেলে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ