ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভয়াবহ দুর্ঘটনা থেকে শাহরুখকে বাঁচিয়েছেন কাজল

     ভয়াবহ দুর্ঘটনা থেকে শাহরুখকে বাঁচিয়েছেন কাজল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের তুমুল জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজল। পর্দায় তাদের রসায়ন সব সময় ভক্তদের মনে ঝড় তুলেছে। সেই রাজ-সিমরন বা রাহুল-অঞ্জলি থেকে শুরু করে এই জুটির বেশিরভাগ ছবিই দর্শকদের হৃদয়ে গেঁথে আছে।

    ছয় বছর আগে ২০১৫ সালে ‘দিলওয়ালে’ ছবিতে সর্বশেষ তাদের একসঙ্গে দেখা গেছে। দীর্ঘদিন পরে এই জুটিকে একসঙ্গে পেয়ে ভক্তদের উৎসাহের কমতি ছিল না। এই ছবির ‘গেরুয়া’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। তবে এই গানের পেছনে আছে এক ভয়ানক ঘটনা!


    'গেরুয়া' গানের দৃশ্যে দেখা গেছে পাহাড়চূড়া, পাহাড়ি ঝর্ণা, রংধনু, মরুভূমি। মনোরম এই জায়গাগুলোতে শুটিং এর ঝুঁকিও ছিল অনেক। শাহরুখ-কাজলের সেই অভিজ্ঞতাগুলো নিয়ে তৈরি করা হয়েছিল ৭ মিনিট ২১ সেকেন্ডের এক ভিডিও। ভিডিওতে কাজল জানান, ভয়াবহ এক দুর্ঘটনা থেকে শাহরুখকে বাঁচিয়েছেন তিনি।

    ‘গেরুয়া’-এর শুটিং হয়েছে আইসল্যান্ডে। গানটির এক অংশের শুটিং চলছিল পাহাড়ি ঝর্ণার পেছনে এক গুহায়। শুটিং-এর এক মুহূর্তে শাহরুখ হঠাৎ পা পিছলে সেখান থেকে পড়ে যাচ্ছিলেন। পাশে ছিলেন কাজল। সঙ্গে সঙ্গেই শাহরুখের হাত ধরে ফেলেন তিনি। শাহরুখকে সেদিন কাজল ধরে না ফেললে বড় দুর্ঘটনা ঘটে যেত। এমনকি প্রাণও হারাতে পারতেন অভিনেতা!

    প্রসঙ্গত, শাহরুখ-কাজল জুটি বাজিগর, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশী কাভি গাম, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মতো দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন। যা আজও সমানভাবে জনপ্রিয়। এখনও ভক্তরা অপেক্ষায় থাকেন, যদি আরও একবার দেখা যায় এই জুটিকে বড় পর্দায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ