ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ফের সালমানের কাছে ফিরছেন ক্যাটরিনা!

    ফের সালমানের কাছে ফিরছেন ক্যাটরিনা!
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সালমান খান ও ভিকি কৌশল। এই দুটি নামের সঙ্গে যোগ হয়েছে ক্যাটরিনা কাইফ। কারণ একজন এই নায়িকার প্রাক্তন প্রেমিক, অন্যজন বর্তমান স্বামী। সম্প্রতি রাজকীয় আয়োজনে বিয়ে সেরেছেন ভিক্যাট। বর্তমানে শ্বশুরবাড়িতে সংসারী মেজাজে আছেন এই অভিনেত্রী।

    এদিকে বেশ কয়েক বছর আগেই ভেঙে গেছে সালমান-ক্যাটরিনার প্রেমের সম্পর্ক। ভাইজানের সঙ্গে বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন ক্যাটরিনা। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের। দেখে বোঝার উপায় নেই তাদের মাঝে প্রেম-বিচ্ছেদের পর্ব অতিবাহিত হয়েছে। শুধু তাই নয়, পর্দায় রোমান্স করতেও দ্বিধা নেই কারও। ‘টাইগার থ্রি’ সিনেমায় আবারও জুটি বেঁধে পর্দায় হাজির হবেন বলিউডের তারকা জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ।


    জানা গেছে, খুব শিগগিরই দিল্লিতে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শুরু করবেন সালমান ও ক্যাটরিনা। এটি ১৫ দিনের শুটিং শিডিউল। আপাতত প্রস্তুতি চলছে। জনসাধারণকে নিয়ন্ত্রণে রেখে কীভাবে তাদের লুক ফাঁস হওয়া থেকে রক্ষা পাওয়া যায় ক্রুরা সেভাবেই কাজ করছেন।

    যেহেতু ভিকিকে বিয়ের পরপরই সালমানের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন নায়িকা, তাই নেটাগরিকদের অনেকেই বিষয়টি বেশ উপভোগ করছেন।

    থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করছেন মনীশ শর্মা। এর আগে রাশিয়া, তুরস্ক ও অস্ট্রিয়াতে যশ রাজ ফিল্ম প্রযোজিত এই সিনেমার শুটিং করেছেন সালমান ও ক্যাটরিনা।

    প্রসঙ্গত, এই ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেন কবির খান। দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেন আলী আব্বাস জাফর। দুটো সিনেমাই দর্শকমহলে বেশ ভালো সাড়া ফেলেছিল। ফলে ‘টাইগার থ্রি’ সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা চলছে। সিনেমাটির বাজেট ৩০০ কোটি রুপি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ