ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম
  • বারান্দায় স্বামীর নিথর দেহ, ঘরে স্ত্রীর আঙ্গুলে তার পেঁচানো লাশ

    বারান্দায় স্বামীর নিথর দেহ, ঘরে স্ত্রীর আঙ্গুলে তার পেঁচানো লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া আবাসন ২ এর বসত ঘর থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সকালে কয়া আবাসন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।  মৃত স্বামী-স্ত্রী  কয়া ইউনিয়নের আবাসন ২ এর জামাল শেখের ছেলে সুমন শেখ (২৫) ও তার স্ত্রী সোনিয়া খাতুন সনি (২০)।

    আবাসনের সভাপতি আজিবর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সুমনের বাবা তাকে ফোন দিয়ে কান্নাকাটি করেন। তিনি দোকান বন্ধ করে সুমনের বাড়িতে আসেন। এসে সুমনের স্ত্রীর হাতের আঙ্গুলে কারেন্টের তার পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সুমনের নিথর দেহ বারান্দায় শুইয়ে রাখা হয়েছে। এসময় সুমনকে সেবা শুশ্রূষা করে কোনো লাভ হয়নি। কিছু সময়ের মধ্যে  স্থানীয় গ্রাম্য ডাক্তার এসে দুজনকেই মৃত ঘোষণা করেন। পরবর্তীতে কুমারখালী থানায় খবর দিলে সকালে পুলিশ এসে লাশ নিয়ে যান।

    সুমনের বাবা জামাল শেখ জানান, তিনি তার ছেলের ঘরের ভিতর থেকে তাদের ২ বছরের বাচ্চার কান্নার আওয়াজ শুনে বাইরে থেকে দরজা করাঘাত করে খুলতে না পারলে স্থানীয়দের সঙ্গে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ছেলের বউকে কারেন্টের তার আঙ্গুলে পেঁচানো অবস্থায় মৃত দেখতে পান এবং ঘরের আড়ার সঙ্গে ছেলের ঝুলন্ত দেহ তারা নামিয়ে আবাসনের সভাপতিকে খবর দেন। পরে গ্রাম্য ডাক্তার এসে তার ছেলে ও ছেলের বউকে মৃত বলে জানান।  

    এ বিষয়ে সুমনের স্ত্রী সোনিয়ার বাবা খোকসার হেলালপুরের লিটন হোসেন জানান, আইসক্রিম বিক্রেতা সুমনের সঙ্গে তার মেয়ের ৪ বছর পূর্বে বিয়ে হয়। তাদের ২ বছরের একটি ছেলে আছে। তার জামাই ও মেয়ের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। কেন আত্মহত্যা করলো এটা বোঝা যাচ্ছে না। তবে বাড়ির আশেপাশের লোকজন তাকে জানিয়েছে তার মেয়ে বৈদ্যুতিক শক লেগে মারা গেছে।  এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, আপাতদৃষ্টিতে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ