ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মালদ্বীপে যৌন নির্যাতনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার বাড়িতে ডিম থেকে ফুটেছে ১৩৫ সাপ, বন বিভাগে হস্তান্তর পুলিশের মধ্যস্থতায় বিরোধের অবসান, বরিশালে ছয় রুটে বাস চলাচল শুরু এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সংঘাত ও রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন বাস-থ্রি-হুইলার বিরোধে অচল চরকাউয়া গৌরনদীতে পরিত্যক্ত স্থানে মিলল একাধিক ককটেলসদৃশ বস্তু ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক
  • পুলিশের মধ্যস্থতায় বিরোধের অবসান, বরিশালে ছয় রুটে বাস চলাচল শুরু

    পুলিশের মধ্যস্থতায় বিরোধের অবসান, বরিশালে ছয় রুটে বাস চলাচল শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের মধ্যস্থতায় বরিশালের চরকাউয়া বাস মালিক সমিতি ও অটোরিকশা, থ্রি-হুইলার শ্রমিকদের মধ্যে বিরোধের অবসান হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, মূল সড়কে চলাচল করতে পাবরে না অটোরিকশা। লিংক রোড থেকে অভ্যন্তরীণ সড়কে যাত্রী পরিবহন করবে তারা। এতে সহযোগিতা করবে বাস শ্রমিকরা।

    পুলিশের এমন সিদ্ধান্ত মেনে নিয়ে টানা ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টায় চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ ৬টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। এর ফলে দুর্ভোগ লাঘব হয়েছে হাজার হাজার যাত্রীদের।

    এর আগে মূল সড়কে যত্রতত্র যাত্রী পরিবহন, বিশৃঙ্খলা এবং হামলা, ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগে চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে ৬টি রুটে বাস চলাচল বন্ধ করে দেন মালিক এবং শ্রমিকরা। অন্যদিকে নেহালগঞ্জ এলাকায় অটোরিকশা ভাঙচুর এবং চালকদের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে অটোরিকশা শ্রমিকরা।

    এর ফলে সোমবার সকাল ৬টায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকাউয় বাসস্ট্যান্ড থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ৬টি রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এসব রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এখান থেকে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত।

    চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা এবং বাকেরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় সোমবার রাতে বাস মালিক-শ্রমিক এবং অটোরিকশা ও থ্রি-হুইলার মালিক-শ্রমিকদের মধ্যে বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অটোরিকশা এবং থ্রি-হুইলার বাসস্ট্যান্ড থেকে ৩০০ ফুট দূর থেকে যাত্রী তুলবে। তাছাড়া মূল সড়কে চলাচল না করে লিংক রোডের মুখে অবস্থান করবে। বাস থেকে লিংক রোড অটো-থ্রি-হুইলার স্ট্যান্ড যাত্রী নামিয়ে দেবে। এতে উভয় পক্ষই সমানভাবে যাত্রী পাবে।

    তিনি আরও বলেন, রাতে সিদ্ধান্তের পর সকালে বৈরাগী বাড়ির পুল এলাকায় পুনরায় সড়ক অবরোধ করে রাখে অটোরিকশা শ্রমিকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা হলে পুনরায় মালিক এবং শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেবে বলে জানান সমিতির সভাপতি মামুন খন্দকার।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজীত চন্দ্র নাথ বলেন, বাস এবং অটোরিকশা শ্রমিকদের মধ্যে সমঝোতা হয়েছে। এরপর মঙ্গলবার সকাল থেকে সব রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ