ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
ছবি: প্রতীকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার লালমোহন উপজেলায় স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মো. রবিউল (২২) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

তিনি ওই একই গ্রামের নুর মিয়া হাওলাদার বাড়ির জাকির হোসেনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে স্ত্রীর সঙ্গে নিজ বসতঘরে কথা-কাটাকাটি হয় রবিউলের। পরে স্ত্রী ঘুমিয়ে গেলে রাতের কোনো এক সময়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।


বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার  বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর আসল কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন