মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ ২ যুবক আটক

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার সোনামুখি ওয়ার্ডের মাছকাটা হাউজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে হাউজিংয়ের বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জাঙ্গালিয়া ইউনিয়নের সিন্নিরচর গ্রামের তোতা বেপারীর ছেলে লোকমান হোসেন(৩২) ও পূর্ব-ইয়ারবেগ গ্রামের আব্দুল লতিফ সিকদারের ছেলে সুলতান সিকদার(৩৫)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি মো. মমিন উদ্দিন। এছাড়াও পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
এইচকেআর