গৌরনদীতে পরিত্যক্ত স্থানে মিলল একাধিক ককটেলসদৃশ বস্তু

বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত স্থানে একাধিক ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন উপজেলা প্রশাসন, পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে গৌরনদী পৌরসভার নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকার টরকী পান ভাণ্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী একটি পরিত্যক্ত স্থানে এসব ককটেলসদৃশ বস্তু দেখা যায়।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, সকালে ওই স্থানে একাধিক ককটেলসদৃশ বস্তু দেখে স্থানীয়রা থানা-পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তুগুলো রশি দিয়ে ঘিরে রাখে।
ওসি আরও জানান, ইতোমধ্যে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
এইচকেআর