ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম
  • ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা, যুবলীগ নেতার স্ত্রী কারাগারে

    ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা, যুবলীগ নেতার স্ত্রী কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় এমরান হোসেন মুন্না (২৯) নামে এক যুবলীগ নেতার আত্মহত্যার ঘটনায় দায়ের করা প্ররোচনার মামলায় তার স্ত্রী সৈয়দা সাজিয়া শারমিন উষাকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।

    সোমবার (২০ ডিসেম্বর) সকালে কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক সোহেল রানা তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    নিহত কুমিল্লা নগরীর বারপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে এমরান হোসেন মুন্নার (২৯)। তিনি কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

    ২০২১ সালের ২২ সেপ্টেম্বর আত্মহত্যার আগে ওই যুবলীগ নেতা হোয়াটসঅ্যাপে তার স্ত্রীকে উদ্দেশ্য করে একটি ম্যাসেজ লেখেন। ওই সময় সেই লেখাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে মুন্না একটি অংশে তার স্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন, ‘আর পাঁচটা মানুষের মতো আমার জীবন না, আমি আজ চলে যাইতেছি। মনে রাখিস তোর বেইমানি ও পরকীয়ার জন্য আত্মহত্যা করলাম আমি...’। এ ঘটনায় পরের দিন রাতে মুন্নার স্ত্রী উষার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মতিউর রহমান।

    খোঁজ নিয়ে জানা গেছে, ৮ বছরের প্রেমের সম্পর্কের পর পরিবারের অমতেই বিয়ে করেন মুন্না ও ঊষা। কিন্তু এক বছর পার না হতেই তাদের দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি। ঊষা ঢাকায় পড়াশোনা করেন। সেখানে আরেকটি সম্পর্কে জড়ান তিনি। নানাভাবে চেষ্টা করেও স্ত্রীকে পরকীয়া সম্পর্ক থেকে ফেরাতে না পেরে অভিমানে আত্মহত্যা করেন মুন্না।

    কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সালাউদ্দিন বলেন, আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সৈয়দা সাজিয়া শারমিন উষাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ