ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • বাউফলে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

    বাউফলে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন।
     
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম ও নব নির্বাচিত ইউপি সদস্যগণ।

    শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট চুক্তিপত্র জমা দেন নবনির্বাচিত সদস্যবৃন্দ। ২টি ইউনিয়নের নবনির্বাচিত ১৮ জন পুরুষ ও ৬ জন সংরক্ষিত সদস্য শপথ গ্রহণ করেন।

    শপথ অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সাথে ইউপি সদস্যদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের সকল কর্মকাণ্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নবনির্বাচিত সদস্যদের দায়িত্ব পালনের আহবান জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ