ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • গোপনে লঞ্চের শৌচাগারে নারীর ভিডিও ধারণের পর যা হলো

    গোপনে লঞ্চের শৌচাগারে নারীর ভিডিও ধারণের পর যা হলো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ নামের একটি লঞ্চের নারী শৌচাগারে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করার অভিযোগে এক বখাটে তরুণকে আটক করেছে পুলিশ। আটককৃত বখাটে তরুণের নাম মেহেদী হাসান রিয়াদ (২৭)।

    সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

     

    আনোয়ার সাত্তার গণমাধ্যমকে বলেন, আজ সোমবার ভোরে একজন নারী কলার পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন করে জানান, তিনি ঢাকার একটি সরকারি কলেজের মাস্টার্সের ছাত্রী। প্রাকৃতিক প্রয়োজনে তিনি লঞ্চের শৌচাগারে গেলে ভেন্টিলেটর দিয়ে এক লোক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছিল। এ সময় ওই নারী বিষয়টি বুঝতে পেরে তাড়াতাড়ি বের হয়ে আসেন।

    ভুক্তভোগী কলার এবং তার ছোট ভাই মিলে লোকটিকে আটক করেন এবং অন্য যাত্রীদের সহায়তায় লঞ্চের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের কাছে হস্তান্তর করেন। কলার জানান, ঘণ্টাখানেকের মধ্যে লঞ্চটি সদরঘাট পৌঁছে যাবে, তিনি ৯৯৯-এর কাছে আইনি সহায়তা কামনা করেন।

    তিনি বলেন, ৯৯৯-এ তাৎক্ষণিকভাবে বিষয়টি সদরঘাটের নৌ-পুলিশ ফাঁড়িতে জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিই। সংবাদ পেয়ে সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ি পুলিশের একটি দল ঘাটে লঞ্চটি ভিড়লে সুন্দরবন ১৪ লঞ্চটি থেকে ভিডিও ধারণের অভিযোগে মেহেদী হাসান রিয়াদ (২৭) নামের ওই তরুণকে আটক করে।

    সোমবার (২০ ডিসেম্বর) রাত ৯টায় ঢাকা সদরঘাট নৌ থানায় খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী নারী এবং ওই নারীর বাবার কথা অনুযায়ী আটক হওয়া তরুণকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই তরুণের মোবাইল ফোন থেকে সংশ্লিষ্ট ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়েছে। আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ূম আলী সরদার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ