ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের সুপারিশ

    প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের সুপারিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

    বুধবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

    কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম অংশ নেন।

    মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর উদ্ভাবনী কার্যক্রম ও কর্মপরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন অগ্রগতি এবং চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

    বৈঠকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

    কমিটি পূর্বের ও জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সমন্বয় করে শিক্ষকদের বদলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ