ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে কবিতা চর্চা বড় ভূমিকা রাখে : তথ্যমন্ত্রী

    মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে কবিতা চর্চা বড় ভূমিকা রাখে : তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে কবিতাপাঠ ও কাব্যচর্চা অনেক বড় ভূমিকা রাখে।

    আজ সন্ধ্যায় ঢাকায় শিল্পকলা একাডেমির চিত্রশালায় বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ আয়োজিত দেশব্যাপী 'উচ্চকন্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান' শীর্ষক সম্প্রীতির কবিতা আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। অতিথিবৃন্দ মঙ্গলদীপ প্রজ্জ্বলনের পর এদিন অনুষ্ঠান উদ্বোধন করেন অভিনয় ও আবৃত্তিশিল্পী সুবর্ণা মুস্তফা এমপি।
    ড. হাছান মাহমুদ বলেন, 'পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বের হয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার জন্য সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু  দুঃখজনক হলেও সত্য, যে চেতনার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, আমাদের সমাজ অনেক ক্ষেত্রে তা থেকে দূরে সরে গেছে।'

    মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে এবং পরবর্তী প্রজন্মকে সেই চেতনায় গড়ে তুলতে সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। আর সংস্কৃতির অন্যতম প্রধান অনুষঙ্গ কবিতাপাঠ ও কাব্যচর্চা মানুষকে পরিশীলিত করে। একারণে কবিতাচর্চাকে আরো উৎসাহিত করতে হবে।

    এ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী তার নিজের কাব্য প্রেমের কথা উল্লেখ করে জানান, তার নির্দেশে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে প্রতিমাসে দু'টি কবিতাপাঠের আসর প্রচার হয় এবং এই কেন্দ্রের টেরেস্ট্রিয়াল সম্প্রচার সারাদেশের মানুষ দেখতে পারেন। পাশাপাশি ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমেও তা দেশব্যাপী দেখা যায়।

    আবৃত্তিশিল্পী সংসদের আহবায়ক জয়ন্ত চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব রূপা চক্রবর্তীর পরিচালনায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিটিআরসি চেয়ারম্যান ও কবি শ্যামসুন্দর সিকদার, মঞ্চসারথি আতাউর রহমান, সংস্কৃতি ব্যক্তিত্ব ম. হামিদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শিল্পীদের মধ্যে আবৃত্তি করেন দেওয়ান সাইদুল হাসান, রেহানা পারভীন, নাঈমা রুম্মান প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ