ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • বসুন্ধরা আই হসপিটালে ১৬ রোগীর বিনামূল্যে ফ্যাকো সার্জারি

      বসুন্ধরা আই হসপিটালে ১৬ রোগীর বিনামূল্যে ফ্যাকো সার্জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরীব-দুস্থ ১৬ জন রোগীর বিনামূল্যে ফ্যাকো সার্জারি করা হচ্ছে।

    বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

    বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর ডা. মৌটুসী ইসলামের তত্ত্বাবধানে সার্জারীতে অংশ নেন- মার্কিন যুক্তরাষ্ট্রের ভিশন স্পেশালিষ্টস অফ ক্যালিফোর্নিয়ার পরিচালক ডা. ফাহাদ এইচ. খান ও ডা. রুবিনা আক্তার।

    আজ বৃহস্পতিবার মোট ১৬ জন রোগীর মধ্যে ৯ জন পুরুষ এবং ৭ জন মহিলা রোগীর ফ্যাকো সার্জারি করা হচ্ছে।

    এ ব্যাপারে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার এইচআর এডমিনিস্টেশনের মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরীব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আগে থেকেই এ প্রক্রিয়া চলমান রয়েছে।

    তিনি আরও বলেন, সারাদেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পের মাধ্যমে এক হাজারেরও অধিক রোগীকে বিনামূল্যে সার্জারি করা হয়েছে। তবে কোভিডের কারণে বিভিন্ন জেলায় কার্যক্রম কিছুটা বন্ধ থাকলেও হসপিটালে এটি চলমান রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ