ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • একাদশে ভর্তির তারিখ জানা গেল

    একাদশে ভর্তির তারিখ জানা গেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। তারপর ভর্তিপ্রক্রিয়া শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ২ মার্চ থেকে।

    ভর্তির জন্য অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

     

    বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সভা সূত্রে জানা গেছে, এবার তিন ধাপে ফল প্রকাশ করে ভর্তি সম্পন্ন করা হবে। প্রথম ধাপে ১৯ ফেব্রুয়ারি ফল প্রকাশ হবে। সর্বশেষ ফল প্রকাশ করা হবে ২৪ ফেব্রুয়ারি। আর ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে।

    শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৫ জানুয়ারি ভর্তির আবেদন শুরুর আগেই। প্রধানমন্ত্রী নেপাল সফর শেষে দেশে ফেরার পর এ পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে।

    তবে শিক্ষাবোর্ডগুলো আগামী ২৯ অথবা ৩১ ডিসেম্বরে ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

    এবার যে কোনো বয়সের শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে।সাধারণ ও কারিগরি এবং মাদরাসা শিক্ষাবোর্ডের ২০১৯ সালের আগে পাস করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের অনুমতি নিয়ে ভর্তি হতে পারবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ