ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • গ্রামে ফেরা মানুষের জন্য ৫০০ কোটি টাকার প্রণোদনা

    গ্রামে ফেরা মানুষের জন্য ৫০০ কোটি টাকার প্রণোদনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার মধ্যে শহর ছেড়ে গ্রামে ফিরে আর্থিক সংকটে পড়েছেন অনেকে মানুষ। এই সংকট নিরসনে ৮টি খাতে গ্রামে ফেরা মানুষের জন্য ৫শ’ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দুই এক দিনের মধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করবে কেন্দ্রীয় ব্যাংক।

    ৮টি খাত হচ্ছে- হালকা প্রকৌশল, মৎস্য ও পশুসম্পদ, স্থানীয় ক্ষুদ্র পুঁজির ব্যবসা, পরিবহন খাতে ছোট আকারের যানবাহন ক্রয়, তথ্য-প্রযুক্তির জন্য সেবাকেন্দ্র (সার্ভিস সেন্টার) স্থাপন, ফল ও শাকসবজি আবাদ, ঘর নির্মাণ এবং কৃষি যন্ত্রপাতি ক্রয় কেনা।

     

    কেন্দ্রীয় ব্যাংকের নথি অনুসারে, করোনায় চাকরি হারিয়ে নিন্মবিত্ত ও কম আয়ের বেশিকিছু মানুষ শহর ছেড়ে গ্রামে ফিরেছেন। গ্রামে ফিরে আর্থিক সংকটে কঠিন জীবনযাপন করছেন। এসব মানুষের জন্য স্বল্প সুদে ৫০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ চালু করতে যাচ্ছে।

    কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগে প্রত্যাবর্তনকারীরা উল্লিখিত প্রকল্প থেকে ৬ শতাংশ সুদে ঋণ পাবেন। এছাড়া ঋণদাতারা তহবিল পাবেন শূন্য দশমিক ৫ শতাংশ সুদে। অর্থাৎ ঋণ বিতরণের ক্ষেত্রে তারা ৫ দশমিক ৫ শতাংশ সুদ নিজেদের আয়খাতে নিয়ে যেতে পারবেন।

    যারা ১ থেকে ২ লাখ টাকা ঋণ নেবেন, তাদের ৩ মাসের গ্রেস পিরিয়ডসহ ১৮ মাসের মধ্যে পরিশোধের সুযোগ দেওয়া হবে। আর ২ থেকে ৫ লাখ টাকার মধ্যে হলে ৬ মাসের গ্রেস পিরিয়ডসহ পরিশোধের মেয়াদ ২ বছর হবে।

    পুনঃঅর্থায়নের এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩০ অক্টোবর। এ ক্ষেত্রে ঋণগ্রহীতাদের জামানত লাগবে না।

    এই প্রকল্পে অংশ নিতে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কোনো ধরনের অংশগ্রহণমূলক চুক্তি করতে হবে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ