ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সংলাপে অংশ নিতে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেল আরও ৪ দল

    সংলাপে অংশ নিতে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেল আরও ৪ দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন তিনি। প্রথম দিন রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেন সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এরপর বুধবার সংলাপে অংশ নেয় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

    তারই ধারাবাহিকতায় দেশের আরও চারটি নিবন্ধিত রাজনৈতিক দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন মো. আবদুল হামিদ।


    দলগুলো হচ্ছে- গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, গণতন্ত্র পার্টি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

    আগামী ২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে গণফোরামের সঙ্গে এবং সন্ধ্যা ৭টায় বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি। পরদিন ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় গণতন্ত্রী পার্টি এবং সন্ধ্যা ৭টায় সিপিবির সঙ্গে সংলাপে বসবেন মো. আবদুল হামিদ।

    পর্যায়ক্রমে নিবন্ধিত সব দলই বঙ্গভবনে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ পাবে বলে জানিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।

    কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। আগের দুইবারের মতো এবারও নতুন ইসি গঠনে আলোচনা করে পরামর্শ নেওয়ার জন্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছেন। তবে, আগের দুই সংলাপে অংশ নিলেও এবার রাষ্ট্রপতির সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ