ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

    দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, কমেছে শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৫ জনের। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩৪২ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জন।

    শুক্রবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বৃহস্পতিবার জানানো হয়েছিল করোনায় তার আগের ২৪ ঘণ্টায় দেশে দুইজনের মৃত্যু এবং ৩৮২ জন আক্রান্ত হয়েছেন।

    বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯১৩টি নমুনা। শনাক্তের হার ২ দশমিক শূন্য ২ শতাংশ। মোট পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন।

    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি নারী। তিনি সিলেট বিভাগের।
    উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ